প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হয় সরকারের তরফ থেকে। কর্মসূচির আওতায় একজন ক্ষতিগ্রস্ত কৃষক ৩ কিস্তিতে ৯ হাজার টাকা এবং ৪৫ কেজি চাল পাওয়ার কথা। তবে অভিযোগ রয়েছে, নেত্রকোনার পূর্বধলায় সরকারি চাকরিজীবী, প্রবাসী— এমনকি কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন— এমন ব্যক্তিদের নাম রয়েছে সেই তালিকায়।
স্থানীয়দের অভিযোগ, মাঠপর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি যাচাই না করে প্রভাবশালীদের সুপারিশে তৈরি করা হয়েছে এই তালিকা। ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত বহু কৃষক বঞ্চিত হলেও সরকারি সহায়তা পেয়েছেন প্রভাবশালী ব্যক্...