অগোছালো ঘর যেমন অস্বস্তি বাড়ায়, তেমনি জমে থাকা আবেগও ভারী
করে তোলে মন। এসব আবেগের কেতাবি নাম ইমোশনাল ক্লাটার। জানাচ্ছেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
তাহমিনা পারভীন
ইমোশনাল ক্লাটার একদিনে তৈরি হয় না। দীর্ঘদিন
ধরে জমে থাকা অভিমান, অমীমাংসিত সম্পর্ক, নিজের প্রতি নেতিবাচক ধারণা, ব্যর্থতার ভয়
কিংবা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বেগ মানুষের মনকে ধীরে ধীরে ভারাক্রান্ত করে তোলে।
অনেক সময় আমরা হয়তো বাইরে থেকে দেখতে স্বাভাবিক থাকি; কিন্তু ভেতরে ভেতরে ভীষণ অস্থিরতা
আর মানসিক চাপে ভুগি। এর ফলে আত্মবিশ্বাস কম...