আর্জেন্টাইন ফুটবলে এক
ব্যতিক্রমী ও ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছে ক্লাব মিডল্যান্ড। পুরুষ ও নারীর সমন্বয়ে ভিন্নধর্মী কোচিং প্যানেল গড়েছে দ্বিতীয় ডিভিশনে খেলা ক্লাবটি। আর এই গল্পের দুই নায়ক-নায়িকা হলেন জোয়াকিন ইতুররিয়া ও সোফিয়া
মাতো, যারা মাঠের বাইরে জীবনসঙ্গী আর মাঠের ভেতরে পেশাদার কোচ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম
‘ইনফোবে’ জানিয়েছে, জোয়াকিন ইতুররিয়া প্রধান কোচ হিসেবে
দলের ট্যাকটিক্যাল ও কৌশলগত সিদ্ধান্তগুলো সামলান, আর সোফিয়া মাতো কাজ করেন স্পোর্টস
কোচ হিসেবে। তাদের এই যৌ...