একদিন সকালে হঠাৎ করেই বদলে যাবে শক্তি উৎপাদনের চিত্র। শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া হওয়া শুধু গাছের পাতায় দোলাবে না তখন, উৎপাদন করবে তড়িৎ শক্তিও। সূর্যের আলো, সমুদ্রের ঢেউ— সবই রূপান্তরিত হবে জ্বালানি শক্তিতে। ‘নবায়নযোগ্য শক্তি’ই হবে সে সময় পৃথিবীর সব জ্বালানির নতুন উৎস। ২০৫০ সালের মধ্যেই। ভবিষ্যতে শক্তি খাতের এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের ‘ক্লাইমেট অ্যাকশন’।
নবায়নযোগ্য শক্তির উৎসগুলোর মধ্যে রয়েছে— সূর্যের আলো, বাতাস, পানি, জৈববর্জ্য ও ভূ-তাপ। এগুলোর ব্যবহারে গ্রিন হাউজ গ্যাস বা বায়ুদূষক পদার্থ নি...