ক্রীড়া
সংস্থাগুলোকে সামর্থ্যবান ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সরকার ১,২৪৪ কোটি টাকার
'সিড ফান্ড' (প্রাথমিক মূলধন) গঠনের ঘোষণা দিয়েছে। চমক জাগানিয়া এই ঘোষণা এসেছে
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছ থেকে। রবিবার নবগঠিত ১৪টি ফেডারেশনের অ্যাডহক কমিটির
সঙ্গে মতবিনিময়ের পর আমিনুল প্রতিটি ফেডারেশনকে বছরে অন্তত চারটি অভ্যন্তরীণ টুর্নামেন্ট
আয়োজন এবং তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক করার নির্দেশনা
দিয়েছেন।
প্রধানমন্ত্রী
তারেক রহমানের আনুষ্ঠানিক অনুমোদন পাওয...