দীর্ঘ ৪৩ বছর পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ছাড়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আন্তর্জাতিক উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপুর। আগামী বছর তিনি সিএনএন থেকে বিদায় নেবেন।৬৮ বছর বয়সী আমানপুর এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অনেক মাস ধরে চিন্তাভাবনা এবং কয়েকটি নির্ঘুম রাতের পর আমি সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রতিষ্ঠানটি অসাধারণ ৪৩ বছর ধরে আমার সঙ্গী ছিল।’সিএনএন ছাড়ার পর নতুন কিছু প্রকল্পে কাজ করার আশা প্রকাশ করেছেন আমানপুর। একই সঙ্গে সিএনএনের স্বাধীন সাংবাদিকতার ঐত...