যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ইনজেকশন দিয়েও মৃত্যুদণ্ড কার্যকর করা যায়নি ক্রিস্টা পাইকের। কয়েক দিন হাসপাতালে চিকিৎসার পর তাকে আবার কারাগারে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি টেনেসির ডেবরা কে. জনসন রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।শনিবার এক বিবৃতিতে পাইকের আইনজীবী লুক ইহেন, র্যান্ডি স্পিভি, স্টিফেন ফেরেল ও কেলি গ্লিসন এ তথ্য জানিয়েছেন।তারা বলেছেন, ‘এ ব্যতিক্রমী পরিস্থিতিতে জরুরি সেবাকর্মী ও চিকিৎসক দল যে সেবা দিয়েছেন, সে জন্য তিনি কৃতজ্ঞ।’আইনজীবীরা জানিয়েছেন, কারাগারেও পাইক চিকিৎসা পাচ্ছেন। তার শারীরি...