ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি
টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্টে খেলার সময় ডোপ টেস্টে কোকেনের উপস্থিতি ধরা পড়ার
পর এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন অস্ট্রেলিয়ার মারকাটারি ব্যাটার ক্রিস লিন। ইংল্যান্ড
অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ক্রিকেট রেগুলেটর জানিয়েছে, পুনর্বাসন কর্মসূচি
সফলভাবে সম্পন্ন করায় তার শাস্তির মেয়াদ কমিয়ে এক মাসে নামিয়ে আনা হয়েছিল এবং তিনি
সেই শাস্তি ইতোমধ্যে সম্পন্নও করেছেন।
ঘটনার সূত্রপাত ঘটে গত
জুলাই মাসে। ১৮ জুলাই নর্দাম্পটশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে...