বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান
(বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায়
এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল
বিকেএসপিতে এসেছে। দলটিকে স্বাগত জানিয়েছেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল
মো. সাইফ উল্লাহ।
চীনা প্রতিনিধিদলে রয়েছে ১১ ক্রিকেটার,
দুজন প্রশিক্ষক (একজন তাইচি ও একজন ক্রিকেট) এবং একজন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায়
আয়োজিত এক মাস এই এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা...