দেশের বয়সভিত্তিক ক্রিকেটের
কোচিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকেটারদের বেড়ে ওঠার প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখতে সারা দেশে একটি স্বচ্ছ,
তথ্যনির্ভর ও সমন্বিত কোচিং কাঠামো গড়ে তুলতে চায় বোর্ড। এ লক্ষ্যে গতকাল বুধবার বোর্ডের
চুক্তিভুক্ত কোচদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বৈঠকে বিসিবির গেম ডেভেলপমেন্ট
উপদেষ্টা খালেদ মাহমুদ এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলে...