শীতের রাতে চারপাশ বরফে ঢাকা। জানালার বাইরে তাকিয়ে হঠাৎ দেখা গেল, উঠানে দাঁড়িয়ে আছে একটি স্নোম্যান। দৃশ্যটি আপাতদৃষ্টিতে নির্দোষ। কিন্তু সেই স্নোম্যানের মুখ যদি ঘরের দিকে ফেরানো থাকে আর পরদিনই বাড়ির গৃহিণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান, তখন বরফের সেই মূর্তিই হয়ে ওঠে আতঙ্কের প্রতীক। নরওয়েজীয় লেখক জু নেসবোর ‘দ্য স্নোম্যান’ এমনই এক শীতল রহস্যের গল্প, যেখানে তুষারের শুভ্রতার আড়ালে লুকিয়ে থাকে এক ভয়ংকর অপরাধীর ছায়া।
গল্পের কেন্দ্রে রয়েছেন অসলো পুলিশের গোয়েন্দা হ্যারি হোল— অসাধারণ তদন্ত ক্ষমতার অধ...