বরাবর
মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর
বিনীত নিবেদন এই যে, আমরা বেতাগীর গরু-ছাগল। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই। এতদিন শুনে এসেছি, চিকিৎসক ছাড়া চিকিৎসা হয় না। আপনারা প্রমাণ করেছেন, কথাটা ঠিক নয়। এ এক অনন্য সাফল্য!
আমাদের বেতাগী হাসপাতালে ১১টি অনুমোদিত পদের মধ্যে ৯টিই খালি। চিকিৎসক নেই, সার্জন নেই, উপসহকারী নেই। আছেন দুজন— একজন ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, অন্যজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। তারা চাইলে আমাদের চিকিৎসার প্রেসক্রিপশনও কম্পিউটারে টাইপ করে দিতে পারেন। অর্থাৎ আমাদে...