একটি
দেশের ইতিহাস শুধু রাজা-বাদশাহ,
যুদ্ধ কিংবা সাম্রাজ্যের কাহিনিতে লেখা থাকে না। ইতিহাস
লুকিয়ে থাকে মানুষের মুখে,
পোশাকে, অলঙ্কারে, পথেঘাটে, বাজারের ভিড়ে কিংবা কোনও অচেনা যাত্রীর
চোখে। কিন্তু
সেই মুখগুলোর অধিকাংশই হারিয়ে যায় সময়ের অন্ধকারে। উনিশ
শতকের ভারতও হয়তো তেমনই হারিয়ে যেত, যদি না
এক ইংরেজ নারী তাঁর কৌতূহলী
চোখ আর শিল্পীর হাতে
সেই সময়কে ধরে রাখতেন কাগজের
পাতায়। তাঁর
নাম এমিলি ইডেন।
আজ যখন একটি মোবাইল
ফোনের ক্যামেরায় মুহূর্তের মধ্যে পৃথিবী বন্দি হয়ে যায়, তখন
কল্পনা করাও কঠ...