নতুন পরিচয়ে, বিমানের ক্যাপ্টেন হিসেবে দর্শকের সামনে আসছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ক্যাফে আমব্রেলা’ নামের একটি নতুন ওয়েব ফিল্মে একজন পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য তৈরি হচ্ছে এটি। শিহাব শাহীনের পরিচালনায় এর শুটিংয়ে অংশ নিতে গতকাল সোমবার কক্সবাজার যান এই তারকা। শুটিংয়ের ফাঁকে নিজের নতুন চরিত্র ও কাজের বিষয়ে কথা বলেছেন তিনি।
ওয়েব ফিল্মটিতে তৌসিফের চরিত্রের নাম ক্যাপ্টেন জুয়েফ। কক্সবাজারে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘আজ (সোমবার) সকালে কক্সবাজারে এসেছি...