‘বিমানের ক্যাপ্টেন’ তৌসিফ

তৌসিফ মাহবুব -ফেসবুক
নতুন পরিচয়ে, বিমানের ক্যাপ্টেন হিসেবে দর্শকের সামনে আসছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ‘ক্যাফে আমব্রেলা’ নামের একটি নতুন ওয়েব ফিল্মে একজন পাইলটের চরিত্রে অভিনয় করছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য তৈরি হচ্ছে এটি। শিহাব শাহীনের পরিচালনায় এর শুটিংয়ে অংশ নিতে গতকাল সোমবার কক্সবাজার যান এই তারকা। শুটিংয়ের ফাঁকে নিজের নতুন চরিত্র ও কাজের বিষয়ে কথা বলেছেন তিনি।
ওয়েব ফিল্মটিতে তৌসিফের চরিত্রের নাম ক্যাপ্টেন জুয়েফ। কক্সবাজারে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘আজ (সোমবার) সকালে কক্সবাজারে এসেছি। এখানে একদিন শুটিং করব। রাতেই অথবা কাল হয়তো ঢাকায় ফিরব। সকাল থেকে একটু হালকা বৃষ্টি পড়ছে। মাঝেমধ্যে রোদ, আবার মাঝেমধ্যে বৃষ্টি— এর মধ্যেই আমরা কাজ করে যাচ্ছি। চেষ্টা করছি ভালো কিছু করার।’
গল্পে একজন চিত্রনায়িকার স্বামী ক্যাপ্টেন জুয়েফ। নায়িকার ভূমিকায় থাকছেন ‘লাক্স সুপারস্টার’ বিদুষী বর্ণিতা। নতুন ওয়েব ফিল্মটি আগামী ১ অক্টোবর মুক্তির সম্ভাবনা রয়েছে।
ওয়েব ফিল্মটির বেশির ভাগ কাজ এর মধ্যে ঢাকায় সম্পন্ন হয়েছে।
পাইলটের চরিত্র হলেও ককপিটের কোনো দৃশ্য থাকছে সঞ্জয়লীলা ভানসালির প্রযোজনায় না ওয়েব ফিল্মটিতে। তবে বাস্তবে বিমানে ভ্রমণ করতে গিয়ে একাধিকবার ককপিটে বসার অভিজ্ঞতা রয়েছে তৌসিফের। এর আগে আইস্ক্রিনের জন্য নির্মিত ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’-তে অভিনয় করেন তৌসিফ মাহবুব। এটি মুক্তি পায় গত ২৬ মার্চ।







