প্রতিযোগিতা ছাড়াই পেয়েছেন বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজ, বিদ্যুতের দাম নির্ধারণ করেছেন ইচ্ছামতো। কর ছাড়, ভর্তুকি মূল্যে জ্বালানি, উচ্চ ক্যাপাসিটি চার্জ (রেন্টাল ভাড়া), প্রকল্পের জমি, ঋণগ্রহণে সহযোগিতাসহ সরকারের কাছ থেকে নানা সুযোগ-সুবিধা বাগিয়ে নিলেও বিদ্যুৎ সংকটে পাশে থাকেন না বেসরকারি বিদ্যুৎকেন্দ্রের (আইপিপি) মালিকরা। বরং সংকটকে পুঁজি করে বকেয়া বিল আদায়ে চাপসহ আরও বাড়তি সুবিধা আদায়ের অভিযোগ তাদের বিরুদ্ধে আগে থেকেই। যার ব্যতিক্রম হয়নি বর্তমান সরকারের আমলেও। গরমে বিদ্যুতের চাহিদা বাড়ার পাশাপাশি জ্...