মাঠের বাইরে মানবিক কাজে নিজের উদারতার পরিচয় দিয়ে চলেছেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসারের চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দান করেছেন আর্জেন্টাইন মহাতারকা।ফরাসি সংবাদমাধ্যম ফুট মার্কার প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনায় শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বড় হাসপাতাল কমপ্লেক্সে ২৬ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি টাকা) দান করেছেন মেসি।বার্সেলোনার সান্ত হোয়ান দে দেউ হাসপাতালকেন্দ্রিক এই প্রকল্পে বছরে অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই ছাদের নিচে ক্যানসারের চিকিৎসার...