এই বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো এমনটি দাবি করেছেন তার বোন ক্যাটিয়া আভেইরো। পর্তুগাল অধিনায়কের বোন প্রকাশ্যে জানিয়েছেন, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ২০২৮ ইউরো পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই।রোনালদো তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন—এমন দাবিতে তোলপাড় পড়ে গেছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপের নকআউট পর্বে খেলা প্রথম ৪১ বছর বয়সী ফুটবলার হিসেবে সম্প্রতি রেকর্ড গড়া এই অভিজ্ঞ তারকা ক্রোয়েশিয়ার বিপক্ষে...