Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিশ্বকাপ

তার বোনের দাবি

বিশ্বকাপ শেষে অবসরে রোনালদো!

ক্রীড়া ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৯:০০
বিশ্বকাপ শেষে অবসরে রোনালদো!

সংগৃহীত ছবি

এই বিশ্বকাপ শেষেই আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো এমনটি দাবি করেছেন তার বোন ক্যাটিয়া আভেইরো। পর্তুগাল অধিনায়কের বোন  প্রকাশ্যে জানিয়েছেন, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ২০২৮ ইউরো পর্যন্ত আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার কোনো ইচ্ছা নেই।

রোনালদো তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছেন—এমন দাবিতে তোলপাড় পড়ে গেছে ফুটবল বিশ্বে। বিশ্বকাপের নকআউট পর্বে খেলা প্রথম ৪১ বছর বয়সী ফুটবলার হিসেবে সম্প্রতি রেকর্ড গড়া এই অভিজ্ঞ তারকা ক্রোয়েশিয়ার বিপক্ষে নাটকীয় ২-১ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে নিজের ক্যারিয়ারের প্রথম নকআউট গোলটি করেন। তবে তার পরিবারের ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, এই টুর্নামেন্ট শেষ হলেই তিনি স্থায়ীভাবে জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন।

ভাইকে সমর্থন জানাতে টরন্টোয় পৌঁছে স্পোর্ট টিভিকে ক্যাটিয়া আভেইরো জানান, ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তার কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। প্রতিযোগিতামূলক ফুটবলের প্রবল চাপের মধ্যেও আল-নাসর তারকা বাইরের সমালোচনায় একেবারেই বিচলিত নন বলে দাবি করেন তিনি, ‘রোনালদো আত্মবিশ্বাসী, আমাদের চেয়েও কম উদ্বিগ্ন। আমাদের মতো সমর্থকদের জন্য এটা স্বস্তির। আমরা তাকে বিশ্বাস করতে পারি। শেষ ষোলোয় স্পেন বা যে দলই আসুক, তাদের মোকাবিলা করতে হবে এবং সেভাবেই প্রস্তুত থাকতে হবে।’

ইউরো ২০২৮-এ রোনালদোর খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ক্যাটিয়ার জবাব, ‘আমার কাছে যে তথ্য আছে, তাতে বলা যায়—বিদায় জানিয়ে দিতে পারো। আজই নয়, তবে আমার বিশ্বাস এটাই তার বিদায়ী মঞ্চ। জাতীয় দলের কথাই বলছি। নির্ভরযোগ্য সূত্র বলছে, এই বিশ্বকাপই তার 'শেষ নাচ'।‘

তবে ক্যাটিয়া দাবি করলেও এখনি অবসরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না রোনালদো। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার নেওয়ার পর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘এ মুহূর্তে বিষয়টি গুরুত্বপূর্ণ নয়। টুর্নামেন্ট জিতি বা হারি, এরপর এ নিয়ে কথা বলার সময় থাকবে। আগে পরিবারের সঙ্গে আলোচনা করব, তারপর সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেব।‘


ক্রিস্তিয়ানো রোনালদোপর্তুগালক্যাটিয়া আভেইরো২০২৬ ফিফা বিশ্বকাপ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise