জাপানে বিড়ালের সঙ্গে সময় কাটানোর
জনপ্রিয় সংস্কৃতি এখন দেশটির পরিচিত একটি চিত্র। কফির কাপ হাতে বসে থাকা আর
চারপাশে নিঃশব্দে ঘুরে বেড়ানো বিড়ালকে ঘিরে গড়ে উঠেছে প্রায় ৩০০টি ক্যাট ক্যাফে।
তবে এই জনপ্রিয়তার শুরু হয়েছিল ওসাকার একটি ছোট ক্যাফে থেকে। ২০০৪ সালে ওসাকার
নাকাজাকি চো এলাকায় ইয়োকো ইয়োশিদার উদ্যোগে চালু হয় ‘নেকো নো জিকান’, যেটিকে
জাপানের প্রথম ক্যাট ক্যাফে বলে মনে করা হয়।
ধারণাটি ছিল সহজ। ক্যাফের শান্ত
পরিবেশের সঙ্গে যোগ হবে বিড়ালের সঙ্গ। সেখানে খাবার বা পানীয়ের চেয়ে কয়েকটি
বিড়ালের...