সুন্দরবনে পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু ‘আসাবুর বাহিনী’র প্রধান আসাবুর সানাকে (৪৫) আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান, তিনটি তাজা কার্তুজ, দুটি কাঠের নৌকা ও রসদ জব্দের পাশাপাশি জিম্মি থাকা এক জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।কোস্ট গার্ড জানায়, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন র...