বন্ধ বা লোকসানি সরকারি শিল্পপ্রতিষ্ঠান বিক্রি কিংবা ইজারা দিয়ে প্রাপ্ত অর্থ থেকে আগে পরিশোধ করা হবে শ্রমিক-কর্মচারীদের যাবতীয় বকেয়া পাওনা ও দেনা আর অবশিষ্ট উদ্বৃত্ত অর্থ জমা হবে সরকারি কোষাগারে। শ্রমিকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন কঠোর বাধ্যবাধকতা রেখেই প্রস্তুত করা হয়েছে— ‘সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠান বা এর অব্যবহৃত জমি বা স্থাপনা হস্তান্তর, শেয়ার ও স্বত্ব হস্তান্তর বা কৌশলগত বিক্রয়-সংক্রান্ত নীতিমালা (খসড়া)।’ ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬-এর অধীনে প্রণীত এই নীতিমালার ম...