পঞ্চম ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের সেরা ১০ প্রকল্পের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি সিনেমা। এগুলো হলো— মুশফিকা মাসুদের ‘আই অ্যাম শি’, রাজিব রাফির ‘গোল্ডেন সোয়ান’ এবং ইদিলা ফারিদ তুরিনের ‘কোলি’। ২০২৭ সালের ১২ থেকে ১৫ জানুয়ারি আয়োজিত হবে এ আয়োজন।
ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবের এবারের সেরা ১০ প্রকল্পে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, কিরগিজস্তান ও জাপানের প্রকল্প রয়েছে। বাংলাদেশের বাইরে নির্বাচিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভারতের ‘চুপি’, এর পরিচালক কেতন কুরিল। নেপালে...