কোরআন শুধু তিলাওয়াতের গ্রন্থ নয়,
এটি
মানবজীবনের পূর্ণাঙ্গ পথনির্দেশিকা। এর প্রতিটি আয়াত মানুষের হৃদয়কে জাগ্রত করে, চিন্তাকে শুদ্ধ করে এবং জীবনকে আলোকিত করে। তাই কোরআন পাঠের
পাশাপাশি মনোযোগ দিয়ে তা শ্রবণ করাও ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত।
আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যখন কোরআন তিলাওয়াত
করা হয়, তখন মনোযোগ দিয়ে তা শুনতে এবং
নীরব থাকতে, যাতে তাঁর রহমত লাভ করা যায়
(সুরা আরাফ, আয়াত : ২০৪)।
কোরআন শ্রবণের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর রহমত ও হিদায়াত। যে ব্যক্তি
একাগ্রচিত্তে আল্লাহর...