বিএনপি সরকারের ছয় মাস চলে গেছে। এর আগে দায়িত্ব পালন
করেছে অন্তর্বর্তী সরকার। দুই আমলেই প্রশাসন থেকে শেখ হাসিনার দলবাজ আমলাদের সরিয়ে
দিতে ব্যাপক রদবদল, বাধ্যতামূলক অবসর ও ওএসডি করা হয়। কিন্তু এরপরও অন্তত সাতজন সচিবসহ
গুরুত্বপূর্ণ পদে নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন কয়েকশ আওয়ামীপন্থী। বর্তমান সরকারের প্রভাবশালীদের
‘ম্যানেজ’ করে পদোন্নতিসহ বাগিয়ে নিয়েছেন এসব পদ।অন্যদিকে বেশ অস্বস্তিতে রয়েছেন বিএনপি
ঘরানার উল্লেখযোগ্যসংখ্যক কর্মকর্তা। যারা গণঅভ্যুত্থানের আগপর্যন্ত ছিলেন নানাভাবে
নির্যাতিত। এখনো একই অবস্থ...