সমুদ্রের ঢেউ দেখে মাছের গতিপথ বোঝেন তারা। কোন পাথরের নিচে মাছের ঝাঁক, কোথায় প্রবালপ্রাচীর, কোন জলসীমায় ডুব দিয়ে সাবধানে এগোতে হবে এ সবকিছু তাদের নখদর্পনে। এতদিন সেই জ্ঞান ছিল মূলত জীবিকার হাতিয়ার। এবার সেই অভিজ্ঞতাই হয়ে উঠছে সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের বৈজ্ঞানিক নথি। ভারতের কেরল উপকূলে জেলেদের সঙ্গে নিয়ে সমুদ্রের তলদেশের প্রাণজগতের মানচিত্র তৈরি করছেন একদল গবেষক ও স্বেচ্ছাসেবী।‘নেচার ইন্ডিয়া'য় ১৪ আগস্ট প্রকাশিত এক রিপোর্টে এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরা হয়েছে। কেরলের উপকূলীয় গ্রাম ভিঝিঞ্জা...