চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে আছে চার লাখের বেশি বই। এখানে চলে ছাত্রছাত্রীদের পড়ালেখা। তাদের এই ভুবন নিয়ে লিখেছেন ত্রিশানুর রহমান। ছবি তুলেছেন বিশাল আহমেদ
চট্টগ্রাম
বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে মাত্র মাস্টার্স
পাস করেছেন ২০১৯-২০ সেশনের
ছাত্র শাহজালাল শাহীন। অনার্স ও মাস্টার্সে পেয়েছেন
প্রথম শ্রেণি। তার এই ঈর্ষণীয়
ফলাফলের পেছনে আছে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে
নিয়মিত পড়ালেখা। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে
ভর্তির পর থেকেই সেন্ট্রাল
লাইব্রেরির প্রতি আগ্রহ ছিল। বিভিন্ন পত...