পূর্বশত্রুতার জেরে পাবনার ঈশ্বরদীতে চার কৃষকের ৪৪ বিঘা জমির কলাবাগান কেটে ও বিষাক্ত কীটনাশক প্রয়োগ করে ধ্বংস করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু কলাগাছই নয়, বিষ ছিটিয়ে নষ্ট করা হয়েছে আরও ১৮ বিঘা জমির গাজরক্ষেত। এতে ভুক্তভোগীদের প্রায় ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুল আওয়াল বাদী হয়ে গত সোমবার ঈশ্বরদী থানায় ২৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন। এর আগে গত রবিবার ভোররাতে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া ডিগ্রির চরে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী কৃষকরা হলেন সদর...