মেঠো পথের ধারে হঠাৎ থমকে দাঁড়াতে হয়। গাঢ় লাল রঙের শংকু আকৃতির মঞ্জরি, আর তার ওপর ফুটে আছে পাতলা কাগজের মতো ধবধবে সাদা এক পাপড়ির ফুল। বৈপরীত্যের এই এক অদ্ভুত সৌন্দর্য! গ্রামীণ প্রকৃতির অন্যতম রূপসীে এই ফুলের নাম ‘কেউ’।বর্ষা ও শরতের এই দিনগুলোতে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক বনজঙ্গল, ছায়াবৃত স্যাঁতসেঁতে এলাকা কিংবা ছড়ার পাড়ে কেউ ফুলের শোভা সহজেই চোখ কাড়ে। দূর থেকে দেখলে মনে হয় লাল কোনো মোমদানির ওপর সাদা রূপালী শিখা জ্বলছে।প্রকৃতির ব্যাকরণ ও বৈজ্ঞানিক পরিচয়
উদ্ভিদবিজ্ঞানীদের কাছে এটি&nbs...