ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীর
হামলায় নিহত হয়েছেন কৃষক দলের এক
নেতা। এ সময় অন্তত
দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
আহত হয়েছেন বেশ কয়েকজন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত
৮টার দিকে ফরিদপুর-বরিশাল
মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঘটে এ ঘটনা।
নিহতের নাম রাজু মোল্লা। তিনি উপজেলার
নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতে আওয়ামী লীগের একদল নেতাকর্মী মহাসড়কে অব...