ধান, পাট ও গম চাষে আশানুরূপ লাভ হচ্ছিল না। তাই বিকল্প ফসলের সন্ধানে
ছিলেন যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের কৃষক আক্তার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে
বারোমাসি শজনে চাষের সম্ভাবনা দেখে এক বিঘা জমিতে ওডিসি-৩ জাতের শজনে চাষ শুরু করেন
তিনি। এখন পর্যন্ত শজনে বিক্রি করে পেয়েছেন প্রায় ৪০ হাজার টাকা। তার আশা, বছরে এই
জমি থেকে ৩ থেকে ৫ লাখ টাকা আয় করতে পারবেন।
২০২৩ সালের সেপ্টেম্বরে যশোর জেলা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে
ভারতের তামিলনাড়ু কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত জাতটির ৩০০টি চারা সংগ্রহ...