কৃমির ওষুধ মানেই যেন শুধু বাচ্চাদের ব্যাপার, এমন একটা ধারণা অনেকের মধ্যেই আছে। কিন্তু কৃমি বয়স মানে না। আমাদের মাটি, পানি ও পরিবেশে জীবাণু ছড়িয়ে থাকায় বড়রাও সহজে আক্রান্ত হতে পারেন। আর ঘরের একজনের কৃমি হলে তা সহজেই অন্যদের মধ্যে ছড়ায়।
সুস্থ সবাইকে সারা বছর অভ্যাসবশত ওষুধ খেয়ে যেতে হবে, তেমন নয়। তবে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেওয়া মাত্রই ওষুধ খেতে হয়।
যারা বেশি ঝুঁকিতে
· মাটি বা কাদার
সংস্পর্শে কাজ করেন যারা
· খালি পায়ে চলাচলের
অভ্যাস আছে যাদের
· ভালোভাবে না ধ...