আন্তর্জাতিক সীমান্তে দুই পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ভারতের কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। শুক্রবার পাঞ্জাবের বেদিয়ান সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।শনিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর বিএসএফ ‘উসকানিহীন ও প্রাণঘাতী শক্তি’ প্রয়োগ করেছে। ঘটনাটিকে ‘সম্পূর্ণ অন্যায্য ও মাত্রাতিরিক্ত’ বলেও মন্ত...