সেদিন
রাতে অন্যদিনের মতোই ঘুমাতে গিয়েছিলাম।
সকালে ঘুম থেকে উঠে
জানতে পারলাম, ইরাকি সৈন্যরা কুয়েত দখল করে নিয়েছে।
১৯৯০ সালের ২ আগস্টের সেই
সকালটি আজও আমার মনে
আছে। কয়েক ঘণ্টার ব্যবধানে
পরিচিত ফাহাহিল শহর, পরিচিত জীবন
সবকিছু যেন অন্যরকম হয়ে
গেল। এত বছর পরও
কুয়েতে কাটানো জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর কথা বলতে গেলে
সবার আগে সেই সকালটির
কথাই মনে পড়ে। প্রায়
৪০ বছর ধরে কুয়েতে
আছি। সেখানে গিয়েছিলাম চাকরি করার জন্য। তখন
আমার মূল উদ্দেশ্য ছিল
একটি চাকরি করে নিজের জীবনটা
একটু গুছিয়ে নেওয়...