মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হিসাব করতে যুক্ত হচ্ছে নতুন পাঁচ খাত ও উপখাতের অবদান। এগুলো হলো কুরিয়ার সার্ভিস, মুদ্রাবিনিময় সেবা, শিল্পকলা ও বিনোদন, পরিবারে সেবা প্রদানকারী অলাভজনক প্রতিষ্ঠান এবং নির্মাণ খাতের বিভিন্ন উপখাত। অর্থনীতিতে এসব খাতের অবদান খুঁজতে জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এতে মালিকানা, কর্মসংস্থান এই খাতগুলোর অবদানসহ বিস্তারিত তথ্য উঠে এসেছে। গত ২ জুলাই প্রতিবেদনটি প্রকাশ করে সংস্থাটি। এতে দেখা যায়, অর্থনীতিতে খাতগুলোর অবদান বাড়ছে।
এ প্র...