কুয়েতে নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েই চলেছে। কিন্তু সেই অনুপাতে বাড়ছে না প্রবাসী কর্মীদের বেতন। তীব্র এই সংকটের মুখে প্রবাসীদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানালেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ আল-সাবাহ। একই সঙ্গে জাতীয়তা নির্বিশেষে সব কর্মীর বেতন যথাসময়ে পরিশোধ করতে কুয়েতের ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি।কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করছিলেন মন্ত্রী। এ সময় তিনি প্রশ্ন ত...