শারদীয় দুর্গাপূজার আজ সোমবার মহাষ্টমী। এদিন পূজার সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘কুমারী পূজা’। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরের মতো এবারও কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এদিকে এবার সপ্তমী তিথি দুদিন থাকায় গতকাল রবিবার দুর্গাদেবীর শুক্লা মহাসপ্তমী বিহিত অধিক পূজা অনুষ্ঠিত হয়েছে। অবশ্য মহাসপ্তমীর মূল আনুষ্ঠানিকতা গত শনিবার সকালেই শুরু হয়।
মূলত দুর্গাপূজার অষ্টমী তিথিতে মহামায়ার ষষ্টক, অর্থাৎ ছয় বছরের কুমারী রূপ ‘উম...