বলিউড হোক বা টলিউড নব্বইয়ের দশকের অসংখ্য রোমান্টিক গানের সঙ্গে জড়িয়ে থাকা নাম কুমার শানু। দীর্ঘ সময় ধরে সংগীতাঙ্গনে নিরলস কাজ করে যাওয়া এই বরেণ্য কণ্ঠশিল্পী সম্প্রতি হিন্দি সিনেমা ও বর্তমান সংগীত ব্যবস্থার সৃজনশীলতা নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। দীর্ঘ ২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে জুটি বেঁধে নতুন কাজ করার ঠিক আগে তার এই বক্তব্য সংগীত মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কুমার শানু জানান, অতীতে সংগীত পরিচালক, গীতিকার ও গায়কদের কাজের ক্ষেত্রে যে সৃজনশীল স্বাধীনতা...