কিডনি রোগীদের ডেঙ্গু সংক্রমণ হলে চিকিৎসা ব্যবস্থাপনা জটিল হয়ে উঠতে পারে বলে শঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা। এ ধরনের রোগীদের ক্ষেত্রে তরল ব্যবস্থাপনা, কিডনির কার্যকারিতা পর্যবেক্ষণ, রক্তক্ষরণজনিত জটিলতা এবং ডায়ালাইসিসের প্রয়োজনীয়তা নির্ধারণে বিশেষ সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন তারা।সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় কিডনি রোগ বিশেষজ্ঞরা এসব কথা বলেন।নিকডু ও নিকডু শিক্ষক সমিতির যৌথ উদ...