নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ডসংগীত শিল্পী এবং ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ‘রোকযানা’ খ্যাত শেখ সাহেদ আলী বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তার এই হঠাৎ গুরুতর অসুস্থতার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের বন্ধু এরশাদুল হক।এরশাদুল হক জানান, সাহেদ আলী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন এবং গত চার বছর ধরে তাকে নিয়মিত ডায়ালাইসিসের ওপর থাকতে হচ্ছে। এর মধ্যেই গত ২৪ অক্টোবর তার শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাকে দ্র...