এক কাপ মিষ্টি কিউবান কফি, দরজায় কড়া নাড়া আর সঙ্গে ভোটের বার্তা—দক্ষিণ ফ্লোরিডায় শুরু হয়েছে মধ্যবর্তী নির্বাচনের নতুন রাজনৈতিক যুদ্ধ। প্রায় ১৯ লাখ কিউবান-আমেরিকান ভোটারের রাজ্য ফ্লোরিডায় রিপাবলিকানদের বহু বছরের শক্ত ঘাঁটি এখন ডেমোক্র্যাটদেরও টার্গেট। তবে অভিবাসন নিয়ে অসন্তোষ ও রাজনৈতিক পরিবর্তনের আলোচনা থাকলেও কিউবান-আমেরিকান ভোট এখনই রিপাবলিকান শিবির ছাড়ছে না—এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।মিয়ামি-ডেড কাউন্টিতে একাই প্রায় ৯ লাখ কিউবান-আমেরিকান বসবাস করেন। কয়েক দশক ধরে তাদের বড় অংশ রিপাবলিকানদের সমর্থন ক...