মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউজে
প্রায় ৬৭ লাখ ৯০ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সেলের
গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করে কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে পণ্যের পরিমাণে
বড় ধরনের অসংগতি পাওয়া যায়।
কাস্টমস সূত্রে জানা গেছে, আমদানিকারক কাহফ করপোরেশন ২৯ জুলাই ৩৭ টন হিট ট্রান্সফার
পেপার এবং ১০ টন পিভিসি ফ্লেক্স ব্যানার আমদানির ঘোষণা দেয়। এসব পণ্যের শুল্কায়ন সম্পন্ন
করে শুল্ক-কর নির্ধারণ করা হয় ৫৭ লাখ ৩৮ হাজার টাকা। পরে কেন্দ্রীয় গোয়েন্দা সেল...