বরাবর
মহাপরিচালক
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)
এক লাইনম্যানের বিনীত সালাম গ্রহণ করবেন। রাজধানী ঢাকার যানজট ও গণপরিবহনের দীর্ঘদিনের আঁধার ঘোচাতে আপনারা যে ঐতিহাসিক ‘বাস রুট রেশনালাইজেশন’ ও ‘কোম্পানিভিত্তিক বাস-সেবা’ চালুর মহোৎসব শুরু করেছেন, তা অনবদ্য। জরাজীর্ণ, ঠকঠকে কাঁপতে থাকা এবং লক্কড়ঝক্কড় বাসগুলোর গায়ে স্রেফ এক টুকরো রঙিন ‘স্টিকার’ সাঁটিয়েই পুরো পরিবহন ব্যবস্থাকে ইউরোপীয় মানে উন্নীত করার এ কাল্পনিক জাদুকরী কৌশল দেখে আমি বাকরুদ্ধ! ‘প্রজাপতি’ আর ‘পরিস্থান’ পরিবহনের ওপর ‘পিপ...