রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেকের কার্বারী নতুন জয় চাকমা। একই সঙ্গে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন তিনি।আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব ঘোষণা দেন নতুন জয় চাকমা। এতে তিনি অভিযোগ করেন, সাজেকে চলমান অবরোধের পেছনে ইউপিডিএফের উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্র রয়েছে। তার দাবি, সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে গঠন ও পরিচালনা করছে।নতুন জয় চাকমা ব...