একেবারে সাধারণ পাঠকের কাছেও কোনো একটি বই বা একাধিক বইয়ের চিরকাল প্রিয় থাকতে পারে না, থাকেও না। বয়স আর রুচির পরিবর্তনের
সঙ্গে সঙ্গে প্রিয় বই ও লেখক বদলাতে থাকে। যত পরিবর্তনই
থাকুক না কেন তারপরও কিছু কিছু বই অপরিবর্তনীয়ভাবে প্রিয় থেকে গেছে— এমন বই সংখ্যাও কম নয়। কিন্তু পাঁচটা বইয়ে সীমাবদ্ধ রাখা কঠিন জেনেও বলছি: সর্বাগ্রে
‘সহস্র এক আরব্য রজনী’। এই বইটি আমি কখনোই পড়ে শেষ করতে পারিনি, কিন্তু বারবার পড়েছি অসম্পূর্ণতা
নিয়েই। আর এটি এমন এক বই, যা পড়ে শেষ করা যায় না, কারণ এটি এত বেশি শাখা-প্রশাখাময়...