কাপ্তাই
হচ্ছে এমন এক প্যাকেজ, যেখানে পাহাড়-জঙ্গল, নদী, হ্রদ, পাহাড়ি সংস্কৃতি আর বন্যপ্রাণী
সবই মিলবে। একের মধ্যে অনেক কিছুর এই জায়গার গল্প শুনিয়েছেন ইশতিয়াক হাসান
নদীর তীরে বাঁধা
ছোট্ট একটা ডিঙি নৌকা। কয়েকজন কিশোর সেটা নিয়ে করছিল দুষ্টুমি। হঠাৎই মাথায় কী ভর করল,
জিজ্ঞাসা করে বসলাম, ‘এটা নিয়ে নদী পেরিয়ে কাপ্তাই মুখ খালের জঙ্গলে যাওয়া যাবে?’
বন বিভাগের এক
কর্মচারী মাঝিকে ডেকে আনলেন। মাঝি একটু ভেবে বলল, ‘যাওয়া যাবে, কিন্তু সময় লাগবে প্রায়
এক ঘণ্টা।’
দুইশ টাকায় রফা
হয়ে গেল।
নৌকায় উঠে বসলাম
তিনজন।...