আতলেতিকো মাদ্রিদের কাছে মাদ্রিদ ডার্বিতে ২-১ গোলে হারের পর রেফারিং নিয়ে হোসে মরিনহোর মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কাতালান সংবাদমাধ্যম। রিয়াল মাদ্রিদের কোচের কথাবার্তার পাশাপাশি দলের মাঠের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছে তারা।কাতালান দৈনিক স্পোর্ত তাদের প্রথম পাতায় লিখেছে, ‘রেফারিদের হয়রানি করা বন্ধ করুন।’ ম্যাচের পর রেফারি মিগেল আনহেল অর্তিস আরিয়াসের সমালোচনা করায় মরিনহোকে লক্ষ্য করেই এমন মন্তব্য করেছে পত্রিকাটি।স্পোর্তের মতে, ডার্বির পর রিয়াল মাদ্রিদের ফুটবলের চেয়ে মরিনহোকে ঘিরে তৈর...