বাংলা সাহিত্যের প্রতিটি শাখাই রবীন্দ্র-নজরুলোত্তর যুগে নিজস্ব স্বকীয়তায় সমৃদ্ধ ছিল; কিন্তু নাটক ছিল সেই শাখা— যেখানে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও জীবনবোধের উপস্থিতি ছিল সবচেয়ে ক্ষীণ। রবীন্দ্রনাথ-নজরুলের পর যারা নাটক লিখেছেন, প্রায় সবাই পাশ্চাত্যের অন্ধ-অনুগামী হয়ে উঠেছিলেন। ইউরোপীয় সে প্রভাব কাটিয়ে বাংলা নাটককে ঘরে ফেরানোর ব্রত নিয়েছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন।
১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্ম নেওয়া এ মানুষটির শৈশব কেটেছে বাবার চাকরিসূত্রে দেশের বিভিন্ন প্রান্তে। দ...