যুদ্ধের কারণ হিসেবে জমি, সম্পদ, ক্ষমতা কিংবা প্রতিশোধের কথা শোনা যায়। কিন্তু একটি কাঠের বালতি! সেটিকে ঘিরেও কি যুদ্ধ হতে পারে? ইতালির ইতিহাসে এমনই এক বিচিত্র কাহিনি প্রচলিত আছে। ১৩২৫ সালে দেশটির দুই নগররাষ্ট্র বোলোনিয়া ও মোদেনার মধ্যে ভয়াবহ এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নামই হয়ে যায় ‘ওয়ার অব দ্য বাকেট’ বা বালতির যুদ্ধ। প্রচলিত গল্প অনুযায়ী, মোদেনার সৈন্যরা বোলোনিয়া থেকে একটি কাঠের বালতি চুরি করেছিল। আর সেটি ফিরিয়ে আনতেই নাকি যুদ্ধ শুরু হয়েছিল। তবে ইতিহাসের গল্পটি আসলে একটু ভিন্ন।ক্ষমতার লড়াইয়ে দু...