আফজাল হোসেন
পর্দায় আফজাল হোসেনের অভিনয়, সংলাপ বলার ধরন কিংবা চরিত্রকে নিজের মতো করে ধারণ করার ক্ষমতা দিয়েছে আলাদা পরিচিতি। তবে আফজাল হোসেন শুধু অভিনেতা নন; একই সঙ্গে চিত্রশিল্পী, কবি, লেখক, নির্মাতা, ইলাস্ট্রেটর ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা। অভিনয়ের পাশাপাশি আফজাল হোসেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়গুলোর একটি চিত্রশিল্পী হিসেবে। তিনি বললেন, ‘ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি আগ্রহ ছিল। পরে আর্ট কলেজে পড়াশোনা করার ফলে ক্যানভাসে রঙ, রেখা ও মানুষের নানা অনুভূতি নিয়ে একটা আগ্রহ তৈরি হয়। আমার আরেকটি শখের বিষ...